বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৪ ঘণ্টাই জরুরি সেবা বিএসএমএমইউতে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সাধারণ জরুরি বিভাগ চালু করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৪ বছর পর প্রথমবারের মতো ১০০টি শয্যা নিয়ে বহুল কাঙ্ক্ষিত বিভাগটি চালু হলো।

সোমবার বেলা সাড়ে ১১টায় কেবিন ব্লকে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সাধারণ জরুরি বিভাগের উদ্বোধন করেন। এখন থেকে বিএসএমএমইউতে ২৪ ঘণ্টাই মিলবে জরুরি স্বাস্থ্যসেবা।

এ সময় উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে সাধারণ জরুরি বিভাগের বিকল্প নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জরুরি বিভাগের কার্যক্রম শুরু করা ছিল বহুল কাঙ্ক্ষিত বিষয়।

তিনি বলেন, আরও আগেই এই কার্যক্রম শুরু করার কথা থাকলেও করোনাভাইরাসের সংক্রমণের প্রকোপের কারণে তা সম্ভব হয়নি। এ বিভাগ চালু হওয়ায় এখন থেকে সাধারণ মানুষের চিকিৎসাসেবার দ্বার আরও প্রসারিত হলো।

উপাচার্য বলেন, বর্তমানে ১০০টি শয্যা নিয়ে সাধারণ জরুরি বিভাগ চালু হলেও পরে শয্যা সংখ্যা ২০০ উন্নীত করা হবে। এ ছাড়া গাইনি, নবজাতক, অর্থোপেডিক, নিউরোসার্জারি, কার্ডিওলজিসহ বিভিন্ন বিভাগে বিদ্যমান জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সিন্ডিকেট সদস্যা অধ্যাপক ডা. এইচ এম জহুরুল হক সাচ্চুসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর