শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২ দিনে অসম্ভব সুন্দরী হতে চান!

সুন্দরের প্রতি মোহ নেই এমন মানুষ খুব কমই আছেন। তবে অনেকে সৌন্দর্য বাড়াতে গিয়ে ভুল পদ্ধতি অবলম্বন করে থাকেন সহজ ঘরোয়া প্রাকৃতিক সমাধানটি না জানায়। পার্লারে গিয়ে কাড়ি কাড়ি টাকার প্রসাধনী মেখে সুন্দর হওয়াটা ক্ষতিকর। তার চেয়ে ঘরোয়াভাবে প্রাকৃতিক উপাদানের ফলে যে সৌন্দর্য পাওয়া যাবে তা দীর্ঘস্থায়ী। আসুন মাত্র ২ দিনে যেভাবে সুন্দরী বা রূপবতী হতে পারবেন তার একটা উপায় লেখার চেষ্টা করলাম। ছবি : মডেল ও অভিনেত্রী সানজিদা রিন্টু ।

১. বিশেষজ্ঞদের মতে নিয়মিত ত্বকের পরিচর্যায় আমলাকে কাজে লাগালে ত্বক তো পরিষ্কার হয়ই, সেই সঙ্গে স্কিন হয়ে ওঠে তুলতুলে এবং প্রাণবন্ত। এক্ষেত্রে ২ চামচ আমলা পাউডারের সঙ্গে পরিমাণ মতো গরম জল মেশাতে হবে। তারপর তাতে ১ চামচ মধু এবং দই মিশিয়ে সবকটি উপাদানকে ভাল করে নাড়িয়ে নিতে হবে। এরপর পেস্টটি মুখে লাগিয়ে কম করে ১০-২০ মিনিট অপেক্ষা করতে হবে সময় হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে মুখটা।

২. বেশ কিছু স্টাডিতে একথা প্রমাণিত হয়ে গেছে যে অল্পদিনে ত্বককে ফর্সা করে তুলতে এই প্যাকটির কোনও বিকল্প হয় না বললেই চলে। এখন প্রশ্ন হল কীভাবে বানাতে হবে এই ফেসমাস্কটি? এক্ষেত্রে ২ চামচ আমলা গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো গরম জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর তাতে ২ চামচ পেঁপে মেশাতে হবে। সবশেষে পেস্টটি মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এই সময় পেঁপের অন্দরে থাকা উপকারি এনজাইম ত্বকের অন্দরে প্রবেশ করে এমন খেল দেখাবে যে স্কিন টোনের উন্নতি তো ঘটবেই, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে চোখে পরার মতো।

৩. হাজারো চেষ্টার পরেও পক্স এবং ব্রণর দাগ মেলায়নি? কোনো চিন্তা নেই! আজ থেকেই আমলাকি এবং হলুদ গুঁড়ো মিশিয়ে বানানো ফেসপ্যাক মুখে লাগাতে শুরু করুন। দেখবেন দাগ মিলিয়ে যেতে শুরু করেছে। সেই সঙ্গে আমলকি এবং হলুদের গুণে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো।

প্রসঙ্গত, এই প্যাকটি বানাতে প্রয়োজন পরবে ৩ চামচ আমলা পাউডার, ১ চামচ হলুদ গুঁড়ো এবং ২ চামচ লেবুর রস। সবকটি উপাদান মিশিয়ে নেওয়ার পর পেস্টটি মুখে লাগিয়ে কম করে ১৫-২০ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখটা। সপ্তাহে কম করে একবারও যদি এইভাবে ত্বকের পরিচর্যা করা যায়, তাহলে ফল মিলবে একেবারে হাতেনাতে!

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত