শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩০ বছর ধরে একাই কাটলেন তিন কিলোমিটার খাল

কাছের পাহাড়গুলোর ঢল থেকে পাওয়া পানি গ্রামের শুষ্ক জমিতে পৌঁছে দিতে একাই তিন কিলোমিটার খাল কাটলেন এক ব্যক্তি, তাও আবার ৩০ বছর ধরে! এই অসম্ভবকে সম্ভব করেছেন ভারতের বিহারের গয়া জেলার লাহথুয়া এলাকার কোঠিলাওয়া গ্রামের বাসিন্দা লাউঙ্গি ভূঁইয়া।

বার্তা সংস্থা এএনআই’র এর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

একা হাতে খাল কাটার কথা জানিয়ে লাউঙ্গি বলেন, ‘এই খাল কাটতে আমার লেগেছে ৩০ বছর, যা গ্রামের একটি পুকুরে পানি পৌঁছে দেবে। ’ গত ৩০টি বছর ধরে কাছের একটি জঙ্গলে নিজের গবাদি পশু ছেড়ে দিয়ে খাল কেটেছেন বলে জানান এই প্রবীণ।

একা হাতে এই কঠিন কাজ শেষ করেছেন লাউঙ্গি, ‘এই কাজে আমার সঙ্গে কেউ ছিল না।
জীবিকা অর্জনের জন্য গ্রামবাসীদের অনেকে শহরে গেছে কিন্তু আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

কোঠিলাওয়া গ্রামটি ঘন জঙ্গল আর পাহাড়ে ঘেরা। গয়া জেলা সদর থেকে এটি ৮০ কিলোমিটার দূরে।

এই গ্রামটি মাওবাদীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। জেলার অধিকাংশ মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ ও পশু পালন।

বর্ষাকালে পাহাড়ি ঢল থেকে পানি কাছের একটি নদীতে প্রবেশ করে এবং তা উপচে পড়ে। এটা দেখে খারাপ লাগতো লাউঙ্গির। তাই সিদ্ধান্ত নেন পাহাড়ি ঢলের পানি কাজে লাগানোর।

এজন্যই কাটতে থাকেন খাল।

স্থানীয় বাসিন্দা পাত্তি মানঝি বলেছেন, ‘গত ৩০ বছর ধরে তিনি খাল কাটছেন, তাও একা হাতে। এটা অগণিত প্রাণীর উপকার করবে এবং ক্ষেতে সেচও হবে। তিনি তার নিজের সুবিধার জন্য নয়, পুরো এলাকার জন্য এটা করেছেন।’

গ্রামবাসী ও তাদের ক্ষেতের সুবিধা করে দেওয়ার জন্য লুঙ্গির প্রশংসা করেছেন গয়ার বাসিন্দা ও শিক্ষক রাম বিলাস সিং।

তিনি বলেন, এই খালের দ্বারা এখানকার অনেক মানুষ উপকৃত হবে। তার কাজের জন্য সে অনেকের কাছে পরিচিত পাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী