শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৪১তম বিসিএস নিয়ে পিএসসির বিবৃতি

৪১তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষা-২০১৯ এর প্রিলিমিনারিতে অংশগ্রহণে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

মঙ্গলবার (১৬ মার্চ) পিএসসি’র পক্ষ থেকে জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন সাক্ষরিত বিজ্ঞপ্তি সংবাদমাধ্যমে প্রচারের জন্য পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯ এর পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। পরীক্ষা হলের বাইরে অভিভাবকের সমাবেশ পরিহারসহ যে কোনো ধরনের জনসমাগম পরিহার করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিশেষভাবে অনুরোধ করছে।

এর আগে ৪১তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। মঙ্গলবার (১৬ মার্চ) বেলা তিনটার দিকে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থীদের পক্ষে রায়হান সুলতান নামে এক শিক্ষার্থীর দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে পিএসসির মতামত জেনে হাইকোর্ট বলেন, শুক্রবার পরীক্ষা হতে কোনো বাধা নেই। একইসঙ্গে, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার ব্যবস্থা করতেও পিএসসিকে নির্দেশ দেওয়া হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার এবং রিটকারীদের পক্ষে আইনজীবী ছিলেন রবিউল ইসলাম।

এর আগে, শুনানি শেষে বেলা তিনটার দিকে পিএসসির মতামত জেনে আদেশ দেবেন বলে জানিয়েছিলেন হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারকে তাদের সঙ্গে কথা বলে মতামত জানাতে বলা হয়েছিল। পরে, পিএসির মতামত জানানোর পরই এ আদেশ দেন আদালত।

এদিকে, বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থীদের পক্ষে রায়হান সুলতান নামে এক শিক্ষার্থী রিটটি দায়ের করেন। করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে না নেওয়ার কারণ দেখিয়ে তারা রিট করেন।

পরীক্ষার্থীরা বলছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। যারা পরীক্ষা দেবেন তাদেরও ভ্যাকসিন দেওয়া হয়নি। ৪১তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৭-৮ লাখ মানুষের সমাগম হবে। এতে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না খোলায় পরীক্ষার্থীদের একটি বড় অংশ থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়বেন। তাই পরীক্ষা পেছানো প্রয়োজন।

গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষণা অনুযায়ী আগামী ১৯ মার্চ (শুক্রবার) এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ ​রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার