৫৬ জন মোবাইল ব্যবসায়ীর গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন


গাজী হাবিব, সাতক্ষীরা: ৫৬ জন মোবাইল ব্যবসায়ীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা শহরের সংগীতা মোড় এলাকায় মোবাইল কমিউনিটি বাংলাদেশের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা যথাযথ তদন্ত ছাড়াই ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়েছে, যা সম্পূর্ণভাবে হয়রানিমূলক ও অযৌক্তিক।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মোবাইল ব্যবসায়ীরা বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। হঠাৎ করে একযোগে ৫৬ জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এতে শুধু ব্যবসায়ীরাই নয়, তাদের পরিবারের সদস্যরাও আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন।
বক্তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল মোবাইল ব্যবসায়ীকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান এবং ভবিষ্যতে যেন এ ধরনের হয়রানিমূলক অভিযান বন্ধ করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তারা দাবি করেন, মোবাইল ব্যবসা সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করার জন্য প্রশাসনকে উদ্যোগী হতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সোহান মীর, মো. সাইদুল্লাহ, গোবিন্দ, ভুবন, আরিফ, অনিক, তানভিরসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকার মোবাইল ব্যবসায়ীরা।
কর্মসূচি চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ব্যবসায়ীরা তাদের দাবি তুলে ধরেন এবং দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন


