শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৬১০ কোটি টাকার অবৈধ সম্পদ গোল্ডেন মনিরের

এবার গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজউকের ২শ প্লট জালিয়াতিরও প্রমাণ মিলেছে। তার সঙ্গে যোগসাজশ ছিল রাজউক, গণপূর্ত বিভাগের কর্মীসহ জনপ্রতিনিধিদের।

এর অংশ হিসেবে মঙ্গলবার (৮ ডিসেম্বর) জিজ্ঞাসাবাদ করা হয় গণপূর্তের দুই কর্মচারীকে। তবে রাজউকের উচ্চমান সহকারী আব্দুল মালেককে তলব করা হলেও তিনি ছিলেন অনুপস্থিত।

গোল্ডেন মনিরের অঢেল সম্পদের উৎস খুঁজতে গিয়ে একের পর এক বেরিয়ে আসছে সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নাম। গত ৩ ডিসেম্বর ৩ কোটি ১০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন।

মনিরের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদের। এত সম্পদের উৎস কি? আর রাজউকের ২শ প্লট জালিয়াতির সূত্র কি? সেই উত্তর খুঁজতে গিয়ে নাম এসেছে রাজউকের তিন কর্মচারী ও সিবিএ নেতা, রাজউক শ্রমিক লীগের সাবেক সভাপতি, রাজউকের পরিচালক শেখ শাহিনুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু, ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ও ডিএনসিসির সাবেক কমিশনার বিএনপি নেতা এমএ কাইয়ুমের নাম।

এদিন দুদকের জিজ্ঞাসাবাদে রাজউকের তিন কর্মচারীর হাজির হওয়ার কথা থাকলেও অনুপস্থিত ছিলেন রাজউক শ্রমিক লীগের সাবেক সভাপতি ও রাজউকের উচ্চমান সহকারী আব্দুল মালেক।

দুদক সচিব জানান, গোল্ডেন মনিরের বিরুদ্ধে অভিযোগে যাদের নাম আসছে তাদের জিজ্ঞাসাবাদ শেষে দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।

মনির ছাড়াও দুদকের অনুসন্ধানে তার স্ত্রীর ৬ কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, এ বিষয়ে সবকিছু বিবেচনা হরে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী