শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৭ই মার্চ দিবস উপলক্ষে সাতক্ষীরা শিশু একাডেমিতে বিভিন্ন প্রতিযোগিতা শুরু

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে সাতক্ষীরা শিশু একাডেমিতে ৩ দিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
দিবসটি উপলক্ষে কর্মসূচির ১ম দিনে ছবি আকা, রচনা প্রতিযোগিতা , কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। মঙ্গলবার (৫ই মার্চ) বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে দশম শ্রেণীর দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। বাংলাদেশ শিশু একাডেমির সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ আহমেদ, এস এম আকাশ, শেখ ফারুকুজামান ডেভিড, কবি শুভ্র আহমেদ, দিলরুবা রোজ, দীপক কুমার মৃধা, নাজমুস সাহাদাত মন্টি। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মর্জিনা খাতুন, বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতার আজ দ্বিতীয় দিনে ঐতিহাসিক ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ, দেশাত্মবোধক সঙ্গীত ও লোকনৃত্য প্রতিযোগীতা হবে। আগামী ৭ই মার্চ অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী