রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৯টি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ শার্শার পুটখালী গ্রামের মেম্বর গ্রেফতার

যশোরের শার্শা উপজেলার পুটখালী গ্রামের মেম্বর হাবিবুর রহমানের বাড়ী থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিন উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এসময় বিপুল পরিমান অস্ত্র রাখার দায়ে তাকে গ্রেফতার করা হয়। সে একজন অস্ত্র ব্যাবসায়ী বলে জানান উদ্ধারকারী দল।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পুটখালী গ্রামে তার নিজ বাড়ী থেকে অস্ত্র উদ্ধারের পর তাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আটক হাবিবুর রহমান পুটখালী গ্রামের কোরবান বিশ্বাসের ছেলে। সে পুটখালী ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বর।

যশোর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ( Rab-6) এর (এক্স) বিএন লে. কোম্পানি কমান্ডার এম সরোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের ইউপি সদস্য হাবিবুর রহমানের বাড়িতে বিপুল পরিমান অস্ত্র মজুদ রাখার খবর জানতে পেরে শুক্রবার দুপুরে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় হাবিবুর রহমানকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী গোপন ঘর থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯ টি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

আটক হাবিবুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ