মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অদম্য টি-টোয়েন্টি কাপে ক্রিকেটাররা কত টাকা পাবেন

আসন্ন টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা হচ্ছে না। ফলে এই সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের যে ম্যাচ ও আয়ের ঘাটতি তৈরি হয়েছে, তা আংশিকভাবে সামাল দিতেই তিন দলের একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘অদম্য বাংলাদেশ টি–টুয়েন্টি কাপ’ নামের এই প্রতিযোগিতা ৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে।

এই টুর্নামেন্টে লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশ, নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ এবং আকবর আলীর নেতৃত্বাধীন দুরন্ত একাদশ অংশ নিচ্ছে।

প্রতিযোগিতার আগে দলগুলো ইতিমধ্যে শুরু করেছে অনুশীলন।
মাত্র চার ম্যাচের এই টুর্নামেন্টে ম্যাচ ফি ও প্রাইজমানি মিলিয়ে বিসিবির মোট ব্যয় ২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা। বিশ্বকাপে না খেলতে পারায় ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দেওয়াই এর উদ্দেশ্য মুল।

একজন ক্রিকেটার এই টুর্নামেন্ট থেকে কত টাকা পাবেন, তা নির্ভর করবে তার দলের ফলাফলের ওপর।

প্রতিটি ম্যাচে অংশ নেওয়ার জন্য ক্রিকেটাররা ম্যাচ ফি হিসেবে পাবেন ৫০ হাজার টাকা করে। কোনো দল ম্যাচ জিতলে অতিরিক্ত ১০ লাখ টাকা পাবে, যা দলীয়ভাবে ভাগ করা হবে।
প্রতি দলে ক্রিকেটার ও কোচিং স্টাফ মিলিয়ে থাকবেন ২০ জন করে। গড় হিসেবে এখান থেকে একজন ক্রিকেটারের ভাগে আসবে প্রায় ৫০ হাজার টাকা।

প্রথম পর্বে দুটি ম্যাচ জিততে পারলে ক্রিকেটাররা গড়ে আরও প্রায় ২ লাখ টাকা করে পাবেন।
লিগ পর্বে তিনটি ম্যাচ শেষে শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১ কোটি টাকা। এই অর্থ গড়ে ভাগ করলে প্রতিজন ক্রিকেটারের আয় দাঁড়াবে প্রায় ৫ লাখ টাকা। সব মিলিয়ে চ্যাম্পিয়ন দলের একজন ক্রিকেটারের মোট আয় কমপক্ষে ৭ লাখ টাকা হতে পারে।

রানার্সআপ দল পাবে ৪০ লাখ টাকা প্রাইজমানি। এখান থেকে প্রতিজন ক্রিকেটারের ভাগে আসবে আনুমানিক ২ লাখ টাকা। ফলে এই দলের ক্রিকেটাররা টুর্নামেন্ট থেকে অন্তত ৪ লাখ টাকা আয় করবেন।

ম্যাচ ফি ও দলীয় প্রাইজমানির বাইরে ব্যক্তিগত পুরস্কারও থাকছে। প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ১ লাখ টাকা। পুরো টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পাবেন ৫ লাখ টাকা। পাশাপাশি সর্বোচ্চ রানসংগ্রাহক ও সর্বোচ্চ উইকেটশিকারির জন্য থাকছে ৩ লাখ টাকা করে পুরস্কার।

সূচি অনুযায়ী, প্রথম দিনে ৫ ফেব্রুয়ারি ধূমকেতু একাদশ খেলবে আকবর আলীর দুরন্ত একাদশের বিপক্ষে। দ্বিতীয় দিনে ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর প্রতিপক্ষ হবে নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ। ৭ ফেব্রুয়ারি প্রথম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুর্বার ও দুরন্ত একাদশ। ফাইনাল ম্যাচটি হবে ৯ ফেব্রুয়ারি। সব ম্যাচই সন্ধ্যা ছয়টায় শুরু হবে।

টুর্নামেন্টের সব ম্যাচ মাঠে বসে বিনামূল্যে দেখতে পারবেন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ক্লাব হাউজ গ্যালারিতে বসে বিনামূল্যে খেলা দেখতে পারবেন শিক্ষার্থীরা। তবে বিনামূল্যে খেলা দেখার জন্য স্কুল বা কলেজের ইউনিফর্ম অথবা আইডি কার্ড সাথে রাখতে হবে বলে জানিয়েছে বিসিবি।

একনজরে টুর্নামেন্টের ৩ দলের স্কোয়াড :

ধূমকেতু একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত একাদশ : আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া (অঙ্কন), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আবদুল গাফফার সাকলাইন, এস. এম. মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী