বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা বাজারে দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে মানবেতর জীবনযাপন করছিলেন এক পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারী। জনসমাগমের মাঝেও নিঃসঙ্গ এই নারীর প্রতিটি দিন কাটছিল চরম অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা ও কষ্টের মধ্যে। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন স্থানীয়দের নজরে এলে বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি অন্তঃসত্ত্বা। ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নজরে আসার সঙ্গে সঙ্গেই দ্রুত সক্রিয় হয় উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঘটনাস্থলে ছুটে যান ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকী। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান। প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ওই নারীকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়। তার জন্য প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় পুষ্টি এবং সার্বিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে উন্নত পরিচর্যা ও নিরাপদ আশ্রয়ের জন্য তাকে গাজীপুরের পুবাইল এলাকায় অবস্থিত একটি সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে, যেখানে তার নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে।

স্থানীয় সাংবাদিক দ্বীপজয় সরকার বলেন, “বিষয়টি প্রশাসনের নজরে আনার পর ইউএনও মহোদয় অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্যোগ নেন। একজন অসহায় ও ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ানো সত্যিই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।”

ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, “এটি শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, বরং একটি মানবিক কর্তব্য। সমাজের সবচেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। নাম-পরিচয়হীন এই নারী কোনো কথা বলতে পারেন না। সরকারি বিধান অনুযায়ী তার দুই বছরের দেখভালের ব্যবস্থা করা হয়েছে। তাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা একটি চ্যালেঞ্জিং কাজ ছিল, তবে এটি করতে পেরে আমরা স্বস্তি বোধ করছি।”

প্রশাসনের দ্রুত ও সংবেদনশীল এই পদক্ষেপে ধানীখোলা এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা এটিকে মানবিকতার উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে সচেতন মহল ওই নারীর এ অবস্থার জন্য দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল