বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে সঞ্চয়ের টাকা তুলতে এসে নারীর মৃত্যু, ব্র্যাক অফিসের সামনে হৃদয় বিদারক ঘটনা

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে সঞ্চয়ের টাকা উত্তোলন করতে এসে কোহিনুর বেগম (৪৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজগঞ্জ ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে। মৃত কোহিনুর বেগম উপজেলার বেগমপুর গ্রামের আবু বক্কারের স্ত্রী।

মৃত কোহিনুরের পরিবার সূত্রে জানা যায়, কোহিনুর বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও সোমবার তিনি ভ্যানযোগে রাজগঞ্জ ব্র্যাক অফিসে এসে তার জমানো সঞ্চয় উত্তোলন করেন। ব্র্যাক অফিস সূত্রে জানা গেছে, কোহিনুর বেগমের নামে ৫ বছর মেয়াদি একটি জিপিএস সঞ্চয় হিসাব ছিল। মেয়াদ পূর্ণ হওয়ায় তিনি জমাকৃত প্রায় তিন লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে অফিস থেকে বের হয়ে সামনের সড়কে উঠতেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

রাজগঞ্জ ব্র্যাক অফিসের ম্যানেজার সাজেদা খাতুন জানান, “তিনি অসুস্থ অবস্থায় অফিসে আসেন। বিষয়টি বুঝতে পেরে দ্রুততার সঙ্গে টাকা উত্তোলনের ব্যবস্থা করা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে আমরা তার মৃত্যুর খবর পাই।” ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জীবনের শেষ সময়ে বহু কষ্টে জমানো অর্থ স্পর্শ করার পরও সেই অর্থের সুফল ভোগ করার সুযোগ পেলেন না কোহিনুর বেগম। তার আকস্মিক মৃত্যু এলাকাবাসীকে গভীরভাবে ব্যথিত করেছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা