বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও এঁর মতবিনিময়

কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এঁর সাথে স্কুল-মাদরাসার প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলা অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত ইউএনও আরিফুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন এঁর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ আহম্মদ আলী, মাদরাসার অধ্যক্ষ মুজিবর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, মাদরাসা সুপার ওসমান গনী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগার সুলতানা প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর, সমাজে শ্রদ্ধার পাত্র। বর্তমান সরকার কোচিং বাণিজ্য সম্পূর্ণ ভাবে বন্ধ করতে চায়, সেকারণে এই উপজেলায় কোন কোচিং বাণিজ্য করতে দেয়া হবেনা।

তিনি প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে আরও বলেন, কোন শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান চালু সময়ে যদি কোচিং এর সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়া হবে। এছাড়াও মতবিনিময় সভায় আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করতে নানামুখি পদক্ষেপ নেয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষকদের মটরসাইকেলের জন্য পেট্রোল সরবরাহে জরুরী পদক্ষেপ নেয়া হচ্ছে বলে তিনি জানান।

সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লার সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক শামসুল হক, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক এসএম সহীদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিক, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক আহসান হাবীব, প্রধান শিক্ষক হজরত আলি, প্রধান শিক্ষক বদরুর রহমান, প্রধান শিক্ষক বখতিয়ার খলজি, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আবুল হাসান, প্রাধান শিক্ষক আব্দুল হান্নান, প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, মাদরাসা সুপার মুজিবর রহমান, মাদরাসা সুপার আব্দুস সাত্তার, মাদরাসা সুপার সিরাজুল ইসলাম, সুপার হযরত আলী, মাদরাসা সুপার আবু মোনায়েম, মাদরাসা সুপার নুরুল ইসলাম, সুপার মতিউর রহমান, ভারপ্রাপ্ত সুপার ইসমাইল হোসেন, সুপার আলতাফ হোসেন, সুপার মনিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও তাদের প্রতিনিধিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!