শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অপপ্রচারকারীদের জবাবদিহির আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

‘অপপ্রচারকারীদের জবাবদিহির আওতায় আনা হবে।’

রবিবার দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবসে উপস্থিত কর্মকর্তা–কর্মচারী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ কথা বলেন।
বেলা সাড়ে ১১টার দিকে দপ্তরে আসেন আসেন আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া মোহাম্মদ আলী আরাফাত।

মন্ত্রীর আগমন উপলক্ষে মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করতে থাকেন। মন্ত্রী সচিবালয়ে আসার পর প্রতিমন্ত্রীর কক্ষে যান। এরপর তিনি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তিনি কাজ করবেন। তিনি বলেন, ‘তথ্যের অবাধ প্রবাহ ও মতপ্রকাশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার অংশ। এ বিষয়ে সরকারের পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি রয়েছে। গণতন্ত্রের স্বার্থে, দেশের অগ্রগতির স্বার্থে তথ্যের অবাধ প্রবাহ, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার তা নিশ্চিত করেছে। আগামী দিনেও তা অব্যাহত থাকবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কোনো গোষ্ঠী যদি অপপ্রচার করে, মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার করে, সেটা গণতন্ত্র ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। কারণ, মানুষ তা চায় না। যখন কেউ সাধারণ মানুষকে ধোঁকা দেয়, অসত্য তথ্য দেয়, সেটা মানুষের ওপর অবিচার হয়।’

প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের একটা সম্পর্ক আছে। ভবিষ্যতে তিনি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদও সহযোগিতা করার আশ্বাস দেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছেবিস্তারিত পড়ুন

  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ