বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবসর নিতে গিয়েও যে কারণে ফিরে এসেছেন গেইল

বয়স ৪১ পেরিয়ে ৪২-এর ঘর ছুঁইছুুঁই। আর কতদিন খেলবেন ক্রিস গেইল? ওয়েস্ট ইন্ডিজ দলের মারকুটে এই ওপেনার জানালেন, খেলাটা ছেড়েই দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু একটা কারণে সিদ্ধান্ত বদলাতে হয়েছে।

কী সে কারণ? গেইল জানালেন, ভক্তদের ভালোবাসাই তাকে অবসর ভাবনা থেকে দূরে সরিয়ে এনেছে। সম্প্রতি দীর্ঘ দুই বছর পর ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে। দেশের হয়ে খেলার ডাক ফিরিয়ে দেয়া তার জন্য অসম্ভব, মনে করেন এই ওপেনার।

গেইল বলেন, ‘আমি খেলা ছাড়ার কথা ভেবেছিলাম। তখন মানুষ বলতে লাগলো-না, এটা করো না, এটা করো না। থাকো এবং যতদিন সম্ভব খেলো। তারপর আমি সিদ্ধান্ত নেই, খেলাটা চালিয়ে যাব।’

ক্যারিবীয় ব্যাটিং দানব জানান, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে গেলেও জাতীয় দলে ফেরার কথা ভাবেননি। কিন্তু দেশের ডাক কী করে অগ্রাহ্য করবেন? গেইলের কথা, ‘আমি আসলে এই জায়গাটা (জাতীয় দল) নিয়ে আর ভাবছিলাম না। আমার ইচ্ছে ছিল, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব, যতটা সম্ভব মানুষকে বিনোদন দেব। ক্রিস গেইলের মধ্যে যা কিছু বাকি আছে, আমি বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চেয়েছিলাম।’

গেইল যোগ করেন, ‘কিন্তু যখন আমাকে ডাকা হলো (জাতীয় দলে) এবং তারা জিজ্ঞেস করলেন, আমি খেলতে আগ্রহী কি না। আমি বললাম, হ্যাঁ, আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চাই। আমার হৃদয়টা এখানেই পড়ে রয়েছে। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ব্যাপারে কোনো কিছুই আমি ফিরিয়ে দেব না।’

এ বছরের শেষদিকে এবং পরের বছর-টানা দুই বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। ওয়েস্ট ইন্ডিজ দলের দুইবার টি-টোয়েন্টি ট্রফিজয়ী দলের সদস্য ছিলেন গেইল। তিনি চান, আরেকটি ট্রফি তার নামের সঙ্গে যোগ করতে।

গেইল সেই লক্ষ্য ঠিক করে ফেলেছেন ইতিমধ্যে। তিনি বলেন, ‘আমার লক্ষ্য সিরিজ জেতা। কিন্তু বড় ছবিটা মনের মধ্যে গাঁথা আছে, তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আমার কাছে থাকুক। আমার মাথায় এই লক্ষ্যটাই আসলে ঠিক করা।’

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর