বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবৈধ বিদ্যুৎ সংযোগ, সাতক্ষীরায় ফাস্টফুড ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে সাতক্ষীরা শহরে নাজমুল সরণি মিনি মার্কেট এলাকায় দক্ষিণা ফাস্টফুড ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) বিকালে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম ও সাইফুল ইসলাম জানান, সবকিছু পরীক্ষা করে দেখা গেছে এ প্রতিষ্ঠানটি দীর্ঘ ৩ থেকে ৪ মাস অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করছে। বিদ্যুৎ আইন ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠান মালিক জান্নাতুল ফেরদৌস কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বিদ্যুৎ সংযোগ স্থাপনকারী ইলেকট্রিশিয়ান শাহিনুর রহমান কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ সোয়াইব হোসেন জানান, এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে আসছে এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত ছাড়াও সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ অফিস থেকে আলাদাভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ অফিসের ইঞ্জিনিয়ার বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ