বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আঃ লীগকে পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা নিয়ে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজীর শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীর্ঘ ১৩ বছর পর ফেনীর ফুলগাজীতে শ্রীপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, আর কে করবেন না, তা ঠিক করবেন বাংলার জনগণ। আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার বিষয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে আমি বা বিএনপি অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে বলতে পারি না। তা নির্ধারণ করবে এ দেশের জনগণ।

তিনি বলেন, ফেনীর মেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কারো কাছে মাথানত করেননি। তিনি এখনও মাথা উঁচু করে দাঁড়িযে আছেন। তিনি আওয়ামী লীগ সরকারের দেওয়া মিথ্যা মামলায় ছয়বছর জেল খেটেছেন। তাকে একটি স্যাঁতস্যাঁতে ঘরে রাখে, যেখানে ইঁদুর চলাচল করত। তাকে দেওয়া পুরোনো খাবার খাইয়ে অসুস্থ হয়ে পড়েন।

এসময় তিনি আরও বলেন, ১৫ বছরের পুরোনো জঞ্জাল সাফ করা এতো সহজ নয়। তাই জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তা দ্রুত বাস্তবায়ন করলে ভালো হয় বলেও মন্তব্য করেন তিনি।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, রেহানা আক্তার রানু, চট্টগ্রাম বিভাগের সংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন ফেনী-১ আসনের নির্বাচনি সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব মোহাম্মদ রবিনসহ এতে জাতীয় ও জেলা-উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জনের মাঝে ঢেউটিন এবং পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ

আমরা কিন্তু ভারতবিরোধী না, আমরা আধিপত্যবাদ বিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিকবিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান