বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ

দিন গড়াচ্ছে, টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের চিত্র পাল্টাচ্ছে। দুই-তিন দিন ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মূল আলোচনায় স্কটল্যান্ড।

বাংলাদেশ যদি টি-২০ বিশ্বকাপ ভারতে না খেলে, তাহলে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে ১৬ জাতির টি-২০ বিশ্বকাপে অন্তর্ভুক্ত করবে। শুধু তাই নয়, আজকের মধ্যে টি-২০ বিশ্বকাপে খেলা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে বাংলাদেশকে।

গত পরশু বিসিবি জানায়, আইসিসির ডেডলাইন সম্পর্কে বিসিবি কিছু জানে না। গতকাল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান তিনি শুনেননি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়ার কোনো কথা, ‘আমার জানা মতে এমন কিছু শুনিনি যে, আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেবে!’ শুধু তাই নয়, যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন কোনোভাবেই আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না, ‘আমাদের মূল কথা হচ্ছে, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো কিছু চাপিয়ে দেয়, আমরা সে অযৌক্তিক শর্ত মানব না। ’ নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না এবং কলকাতা ও মুম্বাই ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে হবে, এমন দাবি জানিয়ে আইসিসিকে দুবার চিঠি দেয় বিসিবি।
চিঠির উত্তর দেওয়ার পাওয়ার পাশাপাশি গত শনিবার আইসিসির প্রতিনিধি এন্ড্র ম্যাকগ্রেফ বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে।

আইসিসির প্রতিনিধির সঙ্গে ওই আলোচনায় সরকার ও বিসিবি থেকে পরিষ্কার করে নিজেদের অনড় অবস্থান। একই সঙ্গে যুক্তি দিয়ে জানিয়ে দেয়, ভারতে কেন খেলবে না টি-২০ বিশ্বকাপ। গ্রুপ পরিবর্তন করে ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার অনুরোধ জানায়। আইসিসি প্রতিনিধি ঢাকা ছাড়ার আগে বিসিবিকে স্পষ্ট করে জানিয়ে যায়, ২১ জানুয়ারির মধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করতে।

এরপর আন্তর্জাতিক ক্রিকেট ওয়েসবাইট ক্রিকইনফো জানায়, আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলা আয়োজনের অনুরোধ জানায়। আইসিসি তার উত্তরে জানায়, এ মুহূর্তে গ্রুপ পরিবর্তন করা সম্ভব নয়। অথচ যুব ও ক্রীড়া উপদেষ্টা গ্রুপ পরিবর্তনের বিষযে বলেন, ‘এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। ’ ভেন্যুও পরিবর্তনের বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। আমাদের অযৌক্তিক চাপ প্রয়োগ করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।

’ ৩ জানুয়ারি আইপিএল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেয়। এর প্রতিবাদে ৪ জানুয়ারি বিসিবি জানায় ভারতে গিয়ে বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ খেলবে না। এরপর থেকেই বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ খেলা নিয়ে সৃষ্টি হয় জটিলতার।

একই রকম সংবাদ সমূহ

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ঐতিহ্যবাহী আয়োজনে ‘অন্তঃকক্ষবিস্তারিত পড়ুন

  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ