বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হত্যাকারীদের দল আওয়ামী লীগ তাদের দোসরদের নিয়ে আবার ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে। যার নির্দেশে আমাদের শত শত শিক্ষার্থী নিহত হয়েছে। আমাদের হাজার হাজার শিক্ষার্থীরা আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেই হত্যাকারী দল আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোন আপস হতে পারে না।

মঙ্গলবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে এক পথসভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে আমাদের উপর অত্যাচারের আগুন জ্বালিয়েছে। প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, আমাদের প্রায় এক হাজার লোককে গুম করে করে দিয়েছে, আমাদের প্রায় তিন হাজার লোককে তারা হত্যা করেছে, হাজার হাজার লোককে গ্রেফতার করেছে বিভিন্ন সময়ে। আপনারা অনেকবার জেলে গিয়েছেন। আমি আপনাদের সঙ্গে ১১ বার জেলে গিয়েছি। আজকে আল্লাহ তায়ালা আমাদের দিকে মুখ ফিরিয়ে তাকিয়েছেন।

তিনি বলেন, এ সরকার অন্তর্বর্তীকালীন সরকার। তাদের দায়িত্ব হচ্ছে, তারা দেশে শান্তি ফিরিয়ে নিয়ে এসে একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। এই নিরপেক্ষ নির্বাচনে জনগণ যাকে ভোট দেবেন, সেই নির্বাচিত প্রতিনিধিরাই সরকার গঠন করবেন।

এসময় দিনাজপুর জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এরপর দিনাজপুরের দশমাইলে অনুরূপ একটি পথসভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী