শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আনুলিয়ায় জমিজমা ও নির্বাচনী বিরোধে ইউপি সদস্য নাজেহাল

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রæতা, রাজনৈতিক প্রতিহিংসা ও নির্বাচনে প্রতিপক্ষীয়দের রোষাণলে পড়ে ষড়যন্ত্রমূলক কর্মকান্ড ও মিথ্যাচারে নাজেহাল হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মেম্বার হাবিবুর রহমান এর পরিবারের সদস্যরা জানান, তাদের সাথে প্রতিপক্ষের জমাজমি নিয়ে দ্ব›দ্ব দীর্ঘদিনের। এনিয়ে মামলা হলে মেম্বার পরিবারের পক্ষে রায় হয়। প্রতিপক্ষ আপীল করলে একই রায় হয়। পুনরায় উচ্চ আদালতে আপীল করা হলে তাদের পক্ষে রায় হয়। এছাড়া একাধিক ফৌজদারী মামলা চলমান রয়েছে।

অপরদিকে বিগত ইউপি নির্বাচনে তার প্রতিদ্ব›িদ্ব সুমন পরাজয়বরণ করার পর থেকে ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্র আরও ব্যাপকতর করতে থাকে। এরই অংশ হিসাবে দক্ষিণ একসরা গ্রামের রজব আলী গাজীর ছেলে ইয়াছিন রেজা বাদী হয়ে থানায় তার স্ত্রীকে মটর সাইকেলে করে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় বলে লিখিত এজাহার দাখিল করেন এবং বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশ করা হয়।

এজাহারে উল্লেখিত ঘটনার ২য় স্বাক্ষী কালাম সরদারের ছেলে সুমন জানান, জমিজমা নিয়ে মেম্বারদের সাথে ইয়াছিনদের দীর্ঘদিনের বিরোধ আছে। এনিয়ে অনেক মামলাও চলছে। আমাকে স্বাক্ষী করে ইয়াছিনের বউ মটর সাইকেলে নিয়ে যাওয়ার যে ঘটনার কথা ও আমাদের নিয়ে তাদের ধরার চেষ্টার যে কথা বলা হয়ে তা সম্পূর্ণ মিথ্যা, আমি এমন কোন ঘটনার কথা শুনিনি, জানিনা ও দেখিওনি।

ইয়াছিন রেজার স্ত্রী নাজমিন সুলতানা মোবাইল ফোনে জানান, আমার বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজনের নারী কেলেঙ্কারী, মাদক ও চুরিসহ নানা অপকর্মের সাথে জড়িত দেখতে পাই। এনিয়ে তাদের সাথে আমার মনোমালিন্য চলতে থাকে। এনিয়ে শালিস বিচার হয়। কিন্তু শেষ পর্যন্ত পবির্তন না হওয়ায় প্রায় ৬ মাস পূর্বে আমি স্বামীকে তালাক দেই। আমি একা না, ভাসুর দেওর সকলের স্ত্রী স্বামী সংসার ছেড়ে চলে গেছে। একজনের দু’স্ত্রী, এক স্ত্রী আছে। এখন আমি ঢাকায় চাকুরি ও বসবাস করে আসছি। কারো সাথে আমার কোন সম্পর্ক ও বিয়ে হয়নি। মেম্বারকে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও অমূলক বলে তিনি দাবী করেন।

অভিযুক্ত মেম্বার হাবিবুর রহমান জানান, রাজনৈতিক প্রতিহিংসা, জমিজমা বিরোধ, ২নং স্বাক্ষী আমার সাথে নির্বাচনে পরাজিত হওয়ায় নানা ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি ও আমার পরিবারবর্গ। বাদীর স্ত্রী নাজমিন সুলাতানার সাথে আমার কোন সম্পর্ক ছিলনা বা নেই। মেম্বার হিসাবে শালিসের কারনে তাদের সাথে ২/১ বার দেখা স্বাক্ষাৎ। বাদীর শ্বশুরবাড়িতে শালিস করতে কখনো যাইনি। তার স্ত্রী কবে, কখন, কোথায় গেছে তা আমার জানানেই।

ঘটনার তারিখ বা স্থানে অমন কোন ঘটনা ঘটেছিল বলে আমি বা এলাকার কেউ জানে বলে আমার জানানেই। মিথ্যা অভিযোগ এনে তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা ও মান হানি করা হচ্ছে। তিনি আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রার্থনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা