বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘আমরা এমন বাংলাদেশ চাই, সেখানে জাতপাতের ভেদাভেদ থাকবে না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে যার যার ধর্ম সে সে পালন করবে। কেউ কোন হস্তক্ষেপ করবে না ও জাতপাত ও ধর্মের ভেদাভেদ থাকবে না। যেখানে লেখাপড়া করে এদেশের যুবকেরা বেকারত্বের অভিশাপে আত্মহত্যা করবে না। যেখানে শিক্ষা অর্জন করে সঙ্গে সঙ্গে কাজ পাবেন। এমন একটা বাংলাদেশ চাই যেখানে ধর্মীয় উপসনালয়গুলোতে পাহারা দেওয়া লাগবে না।’

সোমবার সকালে ঝালকাঠির শহরের ব্রাকমোড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘আমরা অতীতে ধৈর্য্য ধরেছি, এখনও ধরছি, আগামীতেও ধরবো। আমরা যে ত্যাগ শিকার করে এসেছি আগামীতেও ত্যাগ শিকার করে যাবো ইনশাআল্লাহ। আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই অফিস–আদালতে কোথাও গিয়ে লাঞ্ছিত হতে হবে না। যেখানে জনগণ তাদের অধিকার সম্মানের সঙ্গে পাবেন। আমরা কথা দিচ্ছি এ দায়িত্ব যদি আমরা পাই তাহলে এর প্রতিদান দেব।’

ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘যারা আন্দোলনে শহিদ হয়েছেন তারা আমাদের জাতীয় বীর। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ ও স্যালুট জানাই।’

জেলা জামায়াত আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।
অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন-মাওলানা দেলোয়ার হোসাইন সাইদীর ছেলে মাসুদ সাঈদী।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা