শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমার মতো ভুল যেনো কেউ না করে : সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞা মুক্ত হয়েই আগামী ১ নভেম্বর ঢাকায় ফিরে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে মাঠে নামছেন। প্রতিটি ম্যাচে বাংলাদেশকে জয়ী করতে নিজের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন সাকিব।

মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে নিউইয়র্কে বর্ণাঢ্য এক শুভেচ্ছা বিনিময়-সমাবেশে সাকিব আরও বলেন, বিসিবির নির্দেশ অনুযায়ী মাঠে নামব। এ ব্যাপারে বিসিবির সাথে সার্বক্ষণিক যোগাযোগও রয়েছে।

বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করতে কোন কার্পণ্য করব না। নিজের যতটা সম্ভব সেরা খেলা উপহার দিয়ে যাব। একইভাবে ক্রিকেটাঙ্গনে নবাগতদের পরামর্শ দেব অনুশীলনে যেন ঘাটতি না পড়ে।

এক বছর পর ফিরছেন, কেমন লাগছে? হেসে সংক্ষেপে তিনি উত্তর দেন, ভালো লাগছে।
দোয়া করবেন, যেনো দেশের জন্যে ভালো খেলতে পারি। চেষ্টা সবসময়ই থাকবে। প্রবাসীরা শুভ কামনা জানিয়ে বলেন, সাকিব ফিরবে বীরের বেশে।

কিন্তু গত একটি বছর যে কারণে জীবন থেকে চলে গেলো, সেটা নিয়ে কি সাকিবের কোনো আফসোস আছে? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, আমার মতো ভুল যেনো কেউ না করে।

আইসিসি প্রদত্ত একটি নির্দেশ অনুযায়ী ২৮ অক্টোবর পর্যন্ত মাঠে নিষিদ্ধ ছিলেন সাকিব। আর এ সময়ের বড় একটি অংশ করোনায় বিপর্যস্ত ছিল। ক্রিকেটের মাঠও ছিল একেবারেই ফাঁকা। সে সুযোগে স্ত্রী-সন্তানের সাথে কিছুদিন উইসকনসিনে কাটালেন সাকিব। ক্রিকেটে পুনরায় প্রত্যাবর্তন উপলক্ষে নিউইয়র্কের বিনোদন সংস্থা ‘শোটাইম মিউজিক’ এই শুভেচ্ছা বিনিময় সমাবেশের আয়োজন করে।

সার্বিক সহযোগিতায় ছিলেন ‘বিশ্ববাংলা টোয়েন্টিফোর’ টিভির সিইও আলিম খান আকাশ।

সাংবাদিক শামিম আল আমিনের উপস্থাপনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হোস্ট সংগঠনের প্রধান আলমগীর খান আলম এবং সাকিবের প্রত্যাবর্তনকে প্রবাসীদের জন্যেও বিরাট একটি প্রত্যাশার প্রতিফলন হিসেবে অভিমত পোষণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন আলিম খান আকাশ।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন