বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমি নির্বাচিত হলে সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবো: আব্দুর রউফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকালে পারুলিয়া ইউনিয়ন বাসীর আয়োজনে পারুলিয়া বাসস্ট্যান্ডে শহীদ আসিফ চত্বরে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি,সাতক্ষীরা জেলা তাঁতি দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাবু, জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ- সভাপতি ইব্রাহিম কবির মিঠু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা নির্বাচনী টিম লিডার ও আলিপুর ইউনিয়ন বিএনপির সধারণ সম্পাদক হাদিউর জামান বাদশা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোখলেছুর রহমান,সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মঞ্জুর মোর্দেশ মিলন, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, সুমন বাবু,বিএনপি নেতা আবু তালেব মোল্লা, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন ফহরাদ সদস্য সচিব ফিরোজ হোসেন। দেবহাটা উপজেলা শ্রমীকদলের সভাপতি মোখলেছুর রহমান, সধারন সম্পাদক আবু সাইদ, দেবহাটা উপজেলা জাসাসদের আহবায়ক মনিরুজ্জামান মনি,দেবহাটা উপজেলা তাঁতি দলের আহবায়ক বাবু হিরোন কুমার মন্ডল, সদস্য সচিব আবির হোসেন লিয়ন, সরকারি কেবিএ কলেজ ছাত্র দলের সভাপতি ইমরাণ হোসেন,সাবেক সদস্য সচিব শিমুল হোসেন, কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শুভ প্রমুখ।

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন পারুলিয়া ইউনিয়নবাসী প্রমাণ করছে পারুলিয়ার মাটি জামাতের ঘাটি নয় পারুলিয়ার মাটি বিএনপির ঘাঁটি। আপনাদের সজাগ থাকতে হবে আমাদের প্রতিপক্ষ একটি দল আমার নির্বাচনী ব্যানার গুলা ছিড়ে ফেলছে, তারা চাই আমাদের সাথে ঝগড়াতে জড়াতে, আপনাদের কাছে আমার আবেদন আপনারা কেউ ভোটের আগে ঝগড়া বিবাদে জড়াবেন না। আর আমি যদি নির্বাচিত হতে পারলে সাতক্ষীরার ব্যাপক উন্নয়ন করবো আশা করি।

এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সধারণ সম্পাদক হাসান সারাফী।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী