রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাগরিক অধিকার ও নিরাপত্তা বিধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : এমপি হাবিব

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে।

জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। দেশকে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যান।

বুধবার বিকেলে কলারোয়া সরকারি প্রাইমারি স্কুল ময়দানে পৌর বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এই ময়দানে এসেছিলেন। তাঁর স্মৃতি বিজড়িত এ ময়দানে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি বিএনপি সকল ধর্ম-বর্ণ, মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চায়। আমরা সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চাই।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে ধানের শীষে আপনার মূল্যবান ভোটটি প্রার্থনা করছি। আমরা বিশ্বাস করি, জননেতা তারেক রহমানের নির্দেশিত পথে এদেশের প্রতিটি নাগরিকের স্বপ্ন পূরণ হবে। তাই কেবলমাত্র ধানের শীষই পারে দেশবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে। সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আকতারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনি জনসভায় ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব কলারোয়ার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর ভূমিকা উল্লেখ করে বলেন, আপনারা যদি আমাদের সুযোগ দেন তাহলে কলারোয়ায় স্টেডিয়াম, বাইপাস সড়ক নির্মাণসহ সকল ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে উন্নয়ন করতে চাই। এখানকার সকল অবকাঠামোকে ঢেলে সাজাতে চাই। বেকার সমস্যার সমাধানসহ কর্ম সংস্থানের ক্ষেত্র প্রশস্ত করতে চাই। সকল নাগরিকের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আপনাদের পাশে থাকতে চাই।

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা আখলাকুর রহমান শেলী, পাবলিক ইন্সটিটিউটের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক পৌর কাউন্সিলর মাগফুর রহমান রাজু, শেখ জামিল হোসেন, মফিজুল ইসলাম মফে, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, তাওফিকুর রহমান সঞ্জু, ইয়াসিন আলীসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে বিকেল ৩ টায় পৌরসভার মুরারিকাটি প্রাইমারি স্কুল ময়দানে বিএনপি আয়োজিত ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়