বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে জলাবদ্ধতা নিরসনে বাঁধ কাটলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নের ১০ হাজার বিঘা আবাদি জমির জলাবদ্ধতা নিরসনে অবৈধ বাঁধ কাটার কাজ উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম।

সোমবার (১০ জুন) সকালে খাজরা ও বড়দল ইউনিয়নের কয়েক হাজার ভুক্তভোগী ও সাধারণ জনগণকে সাথে নিয়ে জনসাধারণের প্রত্যাশিত নদী ও খালে দেয়া অবৈধ বাঁধ কাটার কাজ উদ্বোধন করেন। ইউনিয়নদ্বয়ের চেউটিয়া পাঁচপোতা, বাইনতলা, মাদিয়া, দঃ বড়দল, বামনডাঙ্গা, কালকির গেট সংলগ্ন খাল সহ প্রায় ১২ কিলোমিটার খালের ওপরের অবৈধ বাঁধ ও নেট পাঠা অপসারণ কাজ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত জনগণের উদ্দেশ্যে এবিএম মোস্তাকিম বলেন, আমি নির্বাচনের আগে এই এলাকার জনগণকে প্রতিশ্রæতি দিয়েছিলাম আবাদযোগ্য দশ হাজার বিঘা জমির জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে আবারো আবাদ যোগ্য করে তুলবো। এ লক্ষ্যে আমি কাজ শুরু করেছি।

আগামী দিনে যাতে আর এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেজন্য সুইচ গেটগুলোর পলি অপসারনের মাধ্যমে দ্রুত সংস্কার করা হবে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল‍্যা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ শামসুল আলম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল, আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান চৌধুরী বাবু, ইউপি সদস্য হাসান, সাবেক ইউপি সদস্য মন্টু শাহ প্রমুখ উপস্থিত ছিলেন। বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা বলেন, উপজেলা চেয়ারম্যান অপসারণ কাজ উদ্বোধন করেছেন।

আমরা কাল থেকে নিয়মিত জন মজুর নিয়ে পাঁচপোতা থেকে বামনডাঙ্গা গেট পর্যন্ত সকল অবৈধ বাঁধ, নেটপাটা অপসারণ করে জলাবদ্ধতা নিরসের কার্যকর ব্যবস্থা করবো।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী