বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালন

আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

১৭ মার্চ উপজেলা প্রশাসন ও সকল ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসন দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, শিশু কিশোরদের নিয়ে জন্মদিনের কেক কাটা এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এসি (ল্যান্ড) শাহীন সুলতানা, ওসি মমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন।

বড়দল ইউনিয়ন পরিষদ ঃ বড়দল ইউনিয়ন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম দিবসও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বিকালে নবনির্মীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল উন্মোচন করা হয়। উন্মোচন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় আশাশুনি থানার ওসি মমিনুল ইসলাম, অধ্যক্ষ ড. শিহাব উদ্দীন, ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা।

আশাশুনি সরকারি কলেজ ঃ অন্যান্য কর্মসূচির পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা করা হয়। অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক মাহমুদুল ইসলাম। অনুষ্ঠানে সকল বিভাগীয় প্রধান ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, উদডাপন কমিটির আহবায়ক অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক সোহেল উদ্দীন।

ক্যাপশান-আশাশুনির বড়দলে সন্ধ্যায় আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা আ’লীগের সভাপতি মোস্তাকিম।

 

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী