বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, আশাশুনিতে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপটেন ফাহিম কায়ছার। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রণজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, পরম পুরুষ কৃষ্ণদাশ ব্রহ্মচারী ইস্কন, উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা জামাত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নূরুল আফছার মোর্তজা, ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, হাজী আবু দাউদ ঢালী, প্রভাষক দিপংকর বাছাড় দীপু, জগদীশ চন্দ্র সানা, দীপঙ্কর কুমার সরকার দিপ, প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল, আশাশুনি সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী বিবেকানন্দজী মহারাজ, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক গোপাল কুমার মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হিরুলাল বিশ্বাস, বড়দল ইউনিয়ন সভাপতি সুরঞ্জন কুমার ঢালী, সদর ইউনিয়ন দুর্গা মন্দিরের সভাপতি প্রভাষক রতন কুমার অধিকারী, কাদাকাটি সেক্রেটারী সুশান্ত মিত্র বাপন, আনুলিয়া সেক্রেটারী সুপদ কুমার সানা প্রমুখ। কর্মকর্তাবৃন্দ বলেন, রবিবারের মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। প্রত্যেক মন্ডপে সিসি ক্যামেরা, স্বেচ্ছাসেবক কমিটি, বিট অফিসারের নেতৃত্বে টহল, মাদকের ব্যবহার নির্মুল, বিশৃংখলা হলে আইনের আওতায় আনা হবে। সেনাবাহিনী সর্বাত্মক সহায়তা ও নিরাপত্তা দেবে, কোন কাজে শৈথিল্য করা যাবেনা, সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপনাদের পাশে থাকবে, রাজনৈতিক নেতৃবৃন্দ সব সময় পাশে থাকবে বলে নিশ্চয়তা প্রদান করা হয়। কর্মকর্তাগণ, পূজা পরিচালনা কমিটিকে নামে নয় বরং যথাযথ দায়িত্ব পালনের আহবান জানান হয়।

একই রকম সংবাদ সমূহ

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল