শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পড়ে থাকতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পড়ে থাকতে হবে।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমানকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনাকে অবশ্যই দেশে আসতে হবে। অনলাইন থেকে বের হতে হবে। জনগণের সমক্ষে আসতে হবে। দেশ এখন স্বাধীন। জনগণের মধ্যে এসে আওয়াজ তুলতে হবে যে আমি একটি গণপরিষদ নির্বাচন করতে চাই। শেখ মুজিবের সংবিধান মানি না। নতুন একটি সংবিধান বানাতে চাই। তাহলেই জনগণ আপনাকে বরণ করে নিবে। যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন, তাহলে সেই সুদূর প্রবাসেই আপনাকে পড়ে থাকতে হবে। ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই আপনার প্রতি।’

নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায়। ক্ষমতার মধ্যে থেকে এই সংবিধানের অধীনে জনগণের উপরে যত ধরনের অথ্যাচার করা প্রয়োজন, সে অথ্যাচার করে। যখন জনগণ সংগ্রাম করে তখন তারা পালিয়ে যায়। যারা সংবিধানের অধীনে রাষ্ট্র চালিয়েছে তারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কেউ দিল্লিতে পালিয়েছে, কেউ লন্ডনে পালিয়েছে আবার কেউ ইউএসএ (যুক্তরাষ্ট্র) পালিয়েছে। এগুলো ইতিহাস তো নতুন কিছু না।’

তিনি আরও বলেন, ‘আমাদের ড. ইউনূস স্যার। বাংলাদেশের মানুষ উনার চোখে পড়ে না, উনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন। সিজদার মাধমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন (নির্বাচন) হতে হবে। সেটা এই সংবিধানের অধীনে। আপনার সিজদা তো ঠিক হয় নাই। আপনার সিজদা দিতে হবে বাংরাদেশের জনগণের প্রতি।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনই আগে দিতে হবে। বর্তমান সংকটের একমাত্র পথ এটি। এনসিপি নতুন একটি সংবিধানের জন্য মাঠে নেমেছে। দলের অনেকের মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের লড়াই চালিয়ে যেতে চায়। এ সময় কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আর জনসমক্ষে আসবেন না বলেও মন্তব্য করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ

দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনেরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী