বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইনতেফার উদ্যোগে সাতক্ষীরায় ফলজ, বনজ বৃক্ষের চারা বিতরণ

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরায় ইনতেফা কোম্পানির পক্ষ থেকে চার শতাধিক কৃষকদের মাঝে একটি করে ফলজ ও একটি করে বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার ( ২৮ জুলাই) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স প্রাঙ্গনে এ চারা বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স এর স্বত্বাধিকারী প্রোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার কৃষি অফিসার মনির হোসেন, ধুলিহর ইউনিয়নের কৃষি উপ সহকারী আসিফ পারভেজ, ব্রক্ষরাজপুর ইউনিয়নের কৃষি উপ সহকারী সুমন,ইনতেফা কোম্পানির এরিয়া ইনচার্জ নাজমুল হোসেন, সহকারী মার্কেটিং অফিসার হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, মার্কেট প্রোমোটর অফিসার, আলমগীর কবীর, নাহিদ হাসান, নাঈম,মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স এর ম্যানেজার শাহজাহান আলী লিটন,শামীম টেইলার্স এর সত্ত্বাধিকারী ও ব্রক্ষরাজপুর পেশাজীবি পরিষদের দপ্তর সম্পাদক শমাীম আহম্মেদ লাভলু,প্রানী চিকিৎসক হুমায়ুন কবীরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে গাছ রোপনের কোন বিকল্প নেই। আমাদের প্রত্যেক এর উচিত প্রতিবছর কমপক্ষে দুইটি করে চারা রোপন করা। গাছ আমাদের দেয় অতি মূল্য বান অক্সিজেন ও গাছ গ্রহন করে আমাদের থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড, গাছ রোপন করে গাছের প্রতি যত্নবান হতে হবে।গাছ আমাদের পরম বন্ধু,গাছ আমাদের ঝড়ঝাপসা থেকে রক্ষা করে। গাছের কারণেই আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায়, আপনারা জানেন সাতক্ষীরার আম প্রতিবছর বাহিরের বিভিন্ন দেশে যায় সুতরাং এই আম ফলনকে যায় সুতরাং এই আম ফলনকে কিভাবে বিস্তৃতি করা যায় তার জন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে আপনারা যে কোন সময় আসবেন পরামর্শ ও তথ্য সেবা গ্রহণ করবেন আর আমাদের কৃষি অফিসাররা আপনাদের সেবায় সব সময় নিজে থাকে তারা পরামর্শ প্রদান করে।
ইনতেফা কোম্পানির এরিয়া ইনচার্জ নাজমুল হোসেন বলেন, ইনতেফা কোম্পানি কৃষকের কল্যানে অঙ্গীকারাবদ্ধ, আপনারা সবাই ইনতেফার পন্য ব্যবহার করবেন। এ সময় চাষীদের হাতে তুলে দেওয়া হয় একটি মেহগনি গাছের চারা ও আম গাছের চারা। বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা