মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানকে পাঁচ বছরের জন্য পাকিস্তানের সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

শুক্রবার (২০ অক্টোবর) তোষাখানা মামলায় (রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত তথ্যের বিষয়ে ভুল তথ্য দেয়া) তাকে দোষী সাব্যস্ত করে সর্বসম্মত রায় দিয়েছে ইসিপির ৪ সদস্যের একটি বেঞ্চ।

এতে বলা হয়েছে, অপরাধ প্রমাণিত হওয়ায় ইমরান খান জাতীয় পরিষদের সদস্য হওয়ার অযোগ্য।

দ্য ডনের খবরে বলা হয়েছে, আর্টিকেল ৬৩ (১) ধারায় ৫ বছরের জন্য তাকে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশন (সিইসি) সিকান্দার সুলতান রাজার নেতৃত্বাধীন বেঞ্চ এ ঘোষণা দেয়।

এদিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাৎক্ষণিকভাবে এই আদেশ প্রত্যাখ্যান করেছে। দলটি বলছে, এই আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করবে তারা। সমর্থকদের রাস্তায় নামতে আহ্বান জানিয়েছে দলটি।

আগস্টে পাকিস্তান মুসলিম নওয়াজ দলের একজন সদস্য ইমরান খানের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, সাবেক এই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় তোশাখানা থেকে বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া উপহার কিনেছিলেন। কিন্তু নির্বাচন কমিশনে জমা দেওয়া ঘোষণাপত্রে এ সম্পদের তথ্য প্রকাশ করেননি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান