মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদ পরবর্তী বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা : বিআরটিএ

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা : ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরায় পরিবহন কাউন্টারে মনিটারিং ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার করুন সম্বলিত স্টিকার বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ, মালিক ও শ্রমিক সংগঠনসহ বিআরটিএ’র সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া সকল ঢাকা গামি পরিবহন কাউন্টারে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া ব্যতীত অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা, যাত্রীদের সাথে আচার-আচারণ, ভালো ব্যবহার এবং স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রতিটি পরিবহণ কাউন্টারে মাস্ক ব্যবহার করুন সম্বলিত স্টিকার লাগানোসহ বিতরণ করা হয়।

ভিজিলেন্স টিম কর্তৃক রবিবার (০৮ জুন ‘২৫) দুপুরে শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থিত পরিবহন কাউন্টার গুলোতে ভাড়া সংক্রান্ত মনিটরিংসহ স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার করুন সম্বলিত স্টিকার লাগানো ও বিতরণ করা হয়।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর জানান, সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে পরবর্তী ঈদ যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে ও নিরাপদ ভাবে মানুষের ঘরে ফেরা ও চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আলোকে বিআরটিএ সদর কার্যালয়ের চেয়ারম্যান মোঃ ইয়াছিন এর নির্দেশনা ও বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমানের তত্ত্বাবধানে এবং সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের পরিচালনায় ভিজিলেন্স টিম কর্তৃক পরিবহন কাউন্টার গুলোতে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী সাধারণগনের সাথে ভালো আচরণ হচ্ছে কিনা মনিটারিং এবং স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার করুন সম্বলিত স্টিকার লাগানো ও বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, এ টিমের কার্যক্রম ঈদ পরবর্তী চলমান থাকবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

‎সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

সাতক্ষীরায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সদর জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের