সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উন্নয়নের স্বার্থে আবারো নৌকায় ভোট দিন: যশোর জেলা আ.লীগের সভাপতি

হেলাল উদ্দীন: যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, উন্নয়নের স্বার্থে আবারো নৌকায় ভোট দিন। আওয়ামীলীগ সরকারের আমলে দেশে উন্নয়ন হয়ে থাকে বেশি। নজিরবিহীন উন্নয়নের ফলে আজ দেশের চেহারা পাল্টে গেছে। আগামী নির্বাচনের জন্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে নৌকায় প্রতীক যাতে বিপুল ভোটে বিজয়ী হতে পারে।

বুধবার (২৩ আগস্ট) বিকালে মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন পরিষদ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শোক সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম কাউছার আহম্মেদ।

আওয়ামী লীগ নেতা চাকলাদার আবুল বাশার ও উপজেলা যুবলীগ নেতা শিপন সরদারের পরিচালনায় এতে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী, জেলা আওয়ামী লীগের সদস্য সামিউল ইসলাম পিয়াস, আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক গৌর কুমার ঘোষ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।

শোক সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কমনায় দোয়া করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন