শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একইদিনে ইউনিয়ন পরিষদ ও জাতীয় নির্বাচনের সুপারিশ করা হবে : জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, একইদিনে ইউনিয়ন পরিষদ আর জাতীয় নির্বাচন হবে। তাহলে ভোটকেন্দ্রের বুথ দখলটা আর সহজ হবে না। তখন মেম্বার প্রার্থীরা ওয়ার্ডভিত্তিক পাহারা দেবেন। তাহলে সেন্ট্রালি আর কেউ বুথ দখল করতে পারবেন না। এ বিষয়গুলো আমরা সুপারিশ করবো।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘ইউনিয়ন পরিষদে এখন যে পদ্ধতিতে নির্বাচন হয় তাতে রাজনৈতিক প্রভাব বেশি থাকে। এটা যদি আমরা মাল্টিপল ওয়ার্ডে করে দেই…মেম্বাররা-চেয়ারম্যানকে ঠিক করবে। এটা যদি আমরা করে দেই তাহলে ওখান থেকেই গণতন্ত্রের চর্চা শুরু হবে। কেউ আর দখল করে বসে থাকতে পারবে না। তখন মেম্বার যারা হবেন তারা ফোর্ট করে আরেকজনকে চেয়ারম্যান করতে পারবেন। এরকম সুযোগ সৃষ্টি করার চিন্তা রয়েছে।’

জনপ্রশাসনে লোকবল কমিয়ে আনার ব্যাপারেও সুপারিশ করা হবে বলে জানান সংস্কার কমিশনের প্রধান। তিনি বলেন, ‘প্রশাসনে অনেক লোক নিয়োগ করা হয়। এত লোক সরকারের দরকার নেই। আরও অনেক কম লোক দিয়ে সরকার চলতে পারে। এটা বন্ধ করার ব্যাপারে সুপারিশ করা হবে। কিন্তু পুলিশের সংখ্যা বেশি দরকার, কারণ আইনশৃঙ্খলা অনেক কঠিন হয়ে পড়ছে। সেখানে পুলিশের সংখ্যা বাড়াতে হবে।’

ফরিদপুরকে বিভাগ করার প্রসঙ্গে আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘ফরিদপুর বিভাগ হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি। কারণ, আগের সরকারপ্রধানের ইচ্ছা ছিল গোপালগঞ্জকে বিভাগ করা। আমরা ঠিক করেছি, ফরিদপুরকেই আলাদাভাবে বিভাগ করবো।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান, ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্যা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেনবিস্তারিত পড়ুন

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০বিস্তারিত পড়ুন

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশাবিস্তারিত পড়ুন

  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী