শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একাধিক সুযোগ হাতছাড়া, ড্রতেই সন্তুষ্ট থাকতে হলো হামজাদের

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে একাধিক সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি বাংলাদেশ। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ভারতের মেঘালয় প্রদেশে শিলংয়ে জওহরলাল স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত।

দুই প্রবল প্রতিদ্বন্দ্বীর দৈরথ ঘিরে উন্মাদনা ছিলো চরমে। পুরো ম্যাচেই দাপট ছিলো হামজাদের। প্রথমার্ধটা খেলল বাংলাদেশই। স্বাগতিক ভারতের ওপর ছড়ি ঘোরালেন হামজা চৌধুরীরা। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা মিলল না।

দারুণ খেলেও গোলশূন্য ড্র করেই সন্তষ্ট থাকতে হলো বাংলাদেশকে। এক পয়েন্ট করে ভাগ করে নিলো দুই দল।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ (অধিনায়ক), তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, মজিবর রহমান জনি, হামজা চৌধুরী, রাকিব হোসেন, শেখ মোরসালিন, শাহরিয়ার ইমন।

ভারত একাদশ: বিশাল কাইথ (গোলরক্ষক), রাহুল ভেকে, শুভাশিষ বোস, সন্দেশ ঝিঙ্ঘন (অধিনায়ক), লিস্টন কোলাসো, ফারুক চৌধুরী, উদন্ত সিং, সুনীল ছেত্রী, আয়ুশ ছেত্রী, আপুইয়া রালতে, বরিস সিং।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর