মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনইউবিটি খুলনাতে Talent Search-2021 প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা কর্তৃক তৃতীয়বারের মতো Talent Search -21Ó প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও ২০২০ সালের এইচএসসি পাশ শিক্ষার্থীদের নিয়ে মেধাভিত্তিক এই প্রতিযোগিতা শুরু হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে এবারের প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হবে। বুধবার Ò NUBTK Talent Search-21Ó প্রতিযোগিতার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ভিডিও কনফারেন্সের মাধ্যমে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। এসময় তিনি বলেন জাতিগতভাবে আমাদের শিক্ষার্থীরা মেধাবী, তবে অনেকক্ষেত্রে তাদের মেধার সঠিক মূল্যায়ন হয়না কিংবা তারা মেধা বিকাশের সুযোগ পায়না। বিশেষকরে প্রত্যন্ত এলাকায় এই সংকট আরো বেশি। এসবদিক বিবেচনায় নিয়ে মেধাবী শিক্ষার্থীদের আরোবেশি জ্ঞান চর্চায় উৎসাহিত করার জন্য প্রতিবছর NUBTK ধারাবাহিকভাবে এই ÒTalent SearchÓ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এই মেধা প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পথে সামনে এগিয়ে যেতে আরো অনুপ্রাণিত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। ÒTalent Search 2021Ó প্রতিযোগিতার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ডঃ আনোয়ারুল হক জোয়ার্দার, রেজিস্ট্রার ডঃ মোঃ শাহ আলম, পরীক্ষা নিয়ন্ত্রক ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক এস এম মনিরুল ইসলাম সহ বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রথমে https://bit.ly/3ii2RSJ লিংকে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে। ২০ থেকে ৩১ জানুয়ারী ২০২১ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। শুধুমাত্র রেজিস্ট্রেশনকৃত ২০২০ সালের এইচএসসি পাশ শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিযোগিতায় বিজয়ীদের (১ম থেকে ১০ম) জন্য থাকবে কয়েক লক্ষ্য টাকার শিক্ষা বৃত্তি সহ স্মার্টফোন ও অন্যান্য আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতা সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.facebook.com/nubtkhulna.ac.bd

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ