শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার মিয়ানমার থেকে আসা মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে হোসনে আরা (৪৫) নামে এক বাংলাদেশি নারী এবং নবী হোসেন নামে এক রোহিঙ্গা (৬৫) নিহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপর আড়াইটার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টারশেলটি এসে পড়ে।

নিহত হোসনে আরা জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। আর নিহত রোহিঙ্গা নবী হোসেন বাদশা মিয়ার বাড়িতে কাজ করতেন।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে আসা মর্টারশেলের আঘাতে দুইজন নিহত হয়েছেন।

ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনোয়ান হোসেন জানান, দুপুরে ভাত খাওয়ার সময় মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টারশেলের আঘাতে ঘটনাস্থলেই তারা মারা যান।

এদিকে নিহত হোসনে আরার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। আর নিহত রোহিঙ্গা শ্রমিকের মরদেহ এখনো ঘটনাস্থলে পড়ে আছে বলে জানান স্থানীয়রা। ঘটনার পর র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

এদিকে ঘটনা পরিদর্শনে এসে র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া অ্যান্ড লিগ্যাল এইড (অতিরিক্ত পুলিশ সুপার) আবু সালাম চৌধুরী বলেন, গত কয়েক দিন ধরেই সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আজ মিয়ানমার থেকে আসা মর্টারশেলের আঘাতে দুইজন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, বিজিবির পাশাপাশি পুলিশ ও র‍্যাব সীমান্তে দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে উৎসুক জনতা সরাসরি রাস্তায় নেমে আসায় তাদের নিরাপত্তার বিষয়টি হুমকির মুখে পড়ছে। স্থানীয় জনসাধারণকে আরও সতর্ক থাকতে হবে।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী