শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কবি সন্তোষ দত্ত গুরুতর অসুস্থ : রোগ মুক্তি কামনা

আন্তর্জাতিক সাহিত্য স্বর্নপদকপ্রাপ্ত, দুই বাংলার অন্যতম স্বনামধন্য সাহিত্যরত্ন কবি সন্তোষ কুমার দত্তকে বার বার হত্যার চেষ্টা অব্যাহত রয়েছে। কবি নি:সন্তান এবং একজন হার্ট ও ডায়াবেটিক রোগী। ডাক্তার তাকে নির্দেশ দিয়েছেন কোনো প্রকার টেনশন, মানসিক আঘাত কিংবা উত্তেজনা, তার জন্য হার্ট এটাক করে মৃত্যুর কারন হতে পারে। এই সুযোগটিকে হাতিয়ার করে কবির পারিবারিক কয়েকজন নিষ্ঠুর ভূমি দস্যু। কবি সন্তোষ কুমার দত্তকে অহরহ সম্পূর্ণ অকারণে গালাগালি, ব্যঙ্গ-বিদ্রুপ, মানহানী, মিথ্যাচারে জর্জরিত করে উত্তেজনা ঘটিয়ে কবিকে মেরে ফেলে দেয়ার চেষ্টা করছে এবং তার বাড়ী-ঘর বিষয় সম্পত্তি জবর দখলের হীন চেষ্টায় মেতে রয়েছে। সহজ-সরল দয়াদু দাতা হাসিখুশী কবি সন্তোষ কুমার দত্ত তারই পরিবারের কয়েকজন ভূমি দস্যুর আক্রমনে গুরুতর হার্ট এটাকের উপক্রম নিয়ে বর্তমানে যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট বক্ষব্যাধি ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মধুসূদন পাল (এল,ডি,কার্ডিওলজী) এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা খুবই আশংকাজনক।

বর্ষিয়ান এই কবির রোগ মুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন ঢাকাস্থ মাইকেল মধুসূদন একাডেমির মহা ব্যবস্থাপক ও সাংস্কৃতিক মন্ত্রানালয়ের পরিচালক (অবঃ) কবি অসীম সাহা, মুক্তিযোদ্ধা মন্ত্রানালয়ের উপসচিব কবি শিবপদ মন্ডল, শিক্ষা মন্ত্রানালয়ের ড. মিজানুর রহমান, মণিরামপুর উপজেলা দূর্নীতি দমন কমিটির চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ কবি মো. রহমতুল্যাহ, শিক্ষাবিদ কবি রত্ন তারাপদ দাস, অধ্যক্ষ আব্দুল লতিফ, চেয়ারম্যান সামছুল হক মন্টু, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. কওছার আহমেদ, সাবেক চেয়ারম্যান গোলাম রসুল চন্টা, নাট্যকার কবি দীপংকার দাস রতন, শিল্পী শ্রাবনী সুর, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি কবি তপন বিশ্বাস পবন, কবি অরুন নন্দন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা