মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতার মেট্রোতে মোশারফের ‘হুব্বা’

প্রায় সব ধরনের চরিত্রে মিশে যাওয়ার যে নিপুণ দক্ষতা তার, তা দর্শক-সমালোচক সবার কাছেই বিস্ময়কর। এপার বাংলার গণ্ডি পেরিয়ে আগেই বিচরণ করেছেন ওপার বাংলার ওটিটি-সিনেমায়। কুড়িয়েছেন প্রশংসা।

আগামী (১৯ জানুয়ারি) বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ব্রাত্য বসু পরিচালিত মোশাররফ করিমের সিনেমা
‘হুব্বা’। অভিনেতা মোশাররফ করিম।

‘হুব্বা’-তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম। মুক্তির আগে তাই কলকাতাসহ বিভিন্ন জায়গায় স্থান পেয়েছে মোশাররফ করিম অভিনীত এই ছবির পোস্টার। বিভিন্ন দেয়াল, গাড়ি, ট্রাম সবখানেই দেখা যাচ্ছে হুব্বার পোস্টার। তবে গতকাল দেখা গেল এক ভিন্ন চিত্র। কলকাতার মেট্রো রেলও সেজেছে হুব্বার পোস্টার ও ব্যানারে। এরই মধ্যে হুব্বার পোস্টারসহ এ রকম একটি মেট্রো রেলের ভিডিও দেখা গেছে। পুরো রেলে হুব্বার পোস্টার।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটা স্টেশনে এসে থামছে ট্রেন। যে ট্রেনের দুই পাশেই হুব্বার পোস্টার। ট্রেন থামতেই মেট্রোতে উঠছেন যাত্রীরা। কিছুদিন আগে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়েছিল। প্রকাশের পর থেকেই সবাই যেন লুফে নিয়েছেন ট্রেলারটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়েছে মোশাররফ করিম ভক্তদের উচ্ছ্বাস।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্নবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার

প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগ্রহী বলেবিস্তারিত পড়ুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায়

দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতেরবিস্তারিত পড়ুন

  • মমতা ব্যানার্জীর গাড়িতে হামলা, বললেন মারা যেতে পারতাম
  • ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ
  • ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
  • ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে ভারতের লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা
  • ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বলছে ককরোচ জনতা পার্টি
  • অবশেষে টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা
  • মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের