মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাজী নজরুল মানবতা আর দ্রোহের কবি : বাংলাদেশ ন্যাপ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর স্মৃতির প্রতি গভীরতম শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, একজন মানুষ হিসেবে কাজী নজরুল ইসলাম জন্ম গ্রহন করলেন আবার মারাও গেলেন। জন্ম-মৃত্যুর এই সময়ের মাঝে নিজের সৃজনশীলতা দিয়ে জনপদে অমর হয়ে রইলেন। কাজী নজরুল আমাদের মাঝে অমর হয়ে রইলেন মানবতার কবি, মানুষের কবি হিসাবেই।

বুধবার (২৪ মে) গণমাধ্যমে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী’ উপলক্ষে প্রেরিত এক বাণীতে তারা এ কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, কাজী নজরুলের সাহিত্যের বজ্র বিদ্যুৎ নিয়ে উড়ে বাংলা সাহিত্যের আকাশ জুড়ে। কবির সৃজনশীল জীবনের সময়সীমা স্বল্পকালীন হলেও অনেক বেশি বিচিত্র, তাঁর ব্যাক্তি জীবন ও কর্মজীবন এর বেলায় ও আমরা সেটাই দেখি। একাধারে সাম্যের-মানবতার, প্রেমের-দ্রোহের, বিদ্রোহের কবি তিনি আমাদের জাতীয় চেতনার প্রতিচ্ছবি।

তারা বলেন, কাজী নজরুলের বিদ্রোহী চেতনার ভেতর কাজ করেছে তার অন্তর্দৃষ্টি, মানবসত্তা, মানবকল্যাণ সর্বোপরি মানুষের শৃঙ্খল মুক্তির তীব্র বাসনা। যে বাসনা তার আজন্ম লালিত দ্রোহকে চরম বিদ্রোহে পরিণত করেছে। পরাধীনতার গ্লানী মোচনের জন্য তার জাগরণ সংগ্রাম তার বিদ্রোহী চেতনাকে পরিপক্ব করেছিল যা পরবর্তীকালে কাজী নজরুলকে বাধাহীনভাবে প্রকাশ্য বিদ্রোহের দোরগোড়ায় এনে দাঁড় করেছিল।

নেতৃদ্বয় আরো বলেন, বাংলার-বাঙ্গালীর জাতীয়তাবাদী একজন মানুষের মানবিক সত্ত্বা কেমন হতে পারে, তা নজরুল আমাদের দেখিয়েছেন। তিনি দেশকালের সীমা অতিক্রম করে দুঃশাসন, অপশাসনকে ডিঙিয়ে মাড়িয়ে উচ্চারণ করেন তার কবিতা।

তারা বলেন, অত্যাচার, অবিচার ও শোষণের বিরুদ্ধে দ্রোহের মূর্ত প্রতীক হয়ে থাকবেন কাজী নজরুল ইসলাম। অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে আজীবন সাহস যোগাবে বিদ্রোহী কবি। অধিকার আদায়ের সংগ্রামে জাতীয় কবি আমাদের উজ্জ্বল অনুপ্রেরণা।

নেতৃদ্বয় বলেন, বিদ্রোহ, সাম্য, প্রেম ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান, প্রবন্ধ, নাটক ও উপন্যাস বিশ্ব সম্প্রদায়কে আজীবন মুক্তির পথে অবিচল রাখবে। তিনি ইসলামি সংগীতের পাশাপাশি একাধারে শ্যামা সংগীত রচনা করে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ

প্রকৃতির অপার সৌন্দর্য, বিস্তীর্ণ সবুজ বনভূমি, নদ-নদী, খাল-বিল, জলাভূমি, কৃষিজমি এবং নানাবিস্তারিত পড়ুন

আ.লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে পেলে-পুষে নিরাপদে রাখছে বিএনপি নেতাকর্মিরা: নাহিদ ইসলাম

সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপি আশ্রয়-প্রশ্রয় দিয়ে পেলে পুষে নিরাপদে রাখছেবিস্তারিত পড়ুন

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থাকে প্রাধান্য দিয়েবিস্তারিত পড়ুন

  • ওপেক্স মডেলে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার : তথ্য উপদেষ্টা
  • কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
  • তাহসিফ হত্যা : ‘প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন’, আবার রিমান্ডে দীপ
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন
  • সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী