শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কারাভোগ শেষে দেশে ফিরছেন ৩১ ভারতীয় জেলে

বাগেরহাট কারাগারে এক মাস ছয় দিন কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন ৩১ ভারতীয় জেলে।

শনিবার (৮ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে কারাগার থেকে মুক্তি পান তারা।

এ সময় খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ে প্রতিনিধি প্রভাত মারদা, বাগেরহাট জেল সুপার এসএম কামরুল হুদা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার উপস্থিত ছিলেন। পরে তারা মুক্তি পাওয়া জেলেদের একটি বাসে মোংলায় পাঠিয়ে দেন। দুপুর ২টার দিকে এ জেলেরা মোংলার ফেরিঘাট এলাকায় এসে তাদের দুটি ট্রলারে ওঠেন।

দীর্ঘদিন পড়ে থাকা এ ট্রলার দুটির যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও ক্রুটি মেরামতসহ প্রয়োজনীয় জ্বালানি তেল এবং খাবারদাবার নিয়ে রোববার সকালে তারা মোংলা থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন। তাদের সবার বাড়ি ভারতের কলকাতার দক্ষিণ চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায়।

২ সেপ্টেম্বর বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারকালে দুটি ট্রলার ও ৩১ ভারতীয় জেলেকে আটক করেছিল নৌবাহিনী এবং কোস্টগার্ড।

এর আগে ৩ মাস ৪ দিন কারাভোগ শেষে ৪ অক্টোবর আটটি ট্রলার নিয়ে দেশের উদ্দেশ্যে মোংলা থেকে যাত্রা করে ১৩৫ ভারতীয় জেলে।

একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী