বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগরে জামায়াতে ইসলামীর ওলামা সমাবেশ

আবু বক্কর সিদ্দিক : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসার হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের আয়োজনে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে কৃষ্ণনগর ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাস্টার ইব্রাহিম বাহারী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী ও প্রধান আলোচক ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ ইউ এম গোলাম বারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোশাররফ হোসাইন চৌধুরী, জেলা জামায়াতের ওলামা বিভাগের সদস্য আলহাজ্ব অধ্যাপক মাওলানা নুরুজ্জামান হাবিবি, কালিগঞ্জ উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মোমেন, আলহাজ্ব মাওলানা আইয়ুব হোসেন আনসারী ও আলহাজ্ব মাওলানা আবুল হায়াত প্রমুখ।

বক্তারা বর্তমান সংকট মোকাবেলায় আলেম সমাজের ঐক্য, নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা