শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ ও পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকলিমা খাতুন লাকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন।

প্রধান অতিথির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ বলেন, অপরাধ দমন এবং পুলিশের সেবা বাড়িতে বাড়িতে দ্রুত পৌছায়ে দেওয়ার লক্ষ্য এ কার্যক্রম চালু করা হয়েছে। এই এলাকার বিট পুলিশিং এ দায়িত্বরত পুলিশ অফিসার এস আই তরিকুল ইসলাম ও এ এস আই জামালের নেতৃত্বে ইউনিয়নের সকল প্রকার পুলিশি সেবা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশের আইজিপি বেনজির আহমেদ এই বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছেন। যা শুধু কালিগঞ্জ উপজেলাতে নয় দেশে প্রতিটি গ্রামে গ্রামে এই কার্যক্রম ইতেমধ্যে শুরু হয়েছে।

বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের বাড়ি বাড়ি পৌছে যাবে পুলিশি সেবা বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস আই অর্পনা বিশ্বাস, ইউপি সচীব রাজবিহারী রাজু, চেয়ারম্যান কন্যা ও সমাজসেবক সাফিয়া পারভীন, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য জবেদ আলী, নুরুল হক, মোমতাজুল ইসলাম, শাইফুল ইসলাম, আফসার আলী, শফিকুল ইসলাম, রাশেদা খলিল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা