বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের বিষ্ণুপুরে আ’লীগ নেতার বিতর্কিত কর্মকান্ডে অতিষ্ঠ সাধারণ মানুষ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা পরিচয়ে প্রকাশ্যে ক্ষমতার প্রভাব খাটাচ্ছেন হাবিবুর মোড়ল। স্থানীয়দের অভিযোগ—অল্প কয়েক বছরের মধ্যে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন তিনি। তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, সরকারি জমি দখল, ভূমিদস্যুতা, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিসহ নানান অভিযোগ উঠেছে।

হাবিবুর মোড়লের বাবার নাম রব্বানী মোড়ল। পূর্বে তাদের আদি বাড়ি ছিল শ্যামনগরের জয়নগর এলাকায়। স্থানীয়দের মতে, একসময় তাদের তেমন আর্থিক সামর্থ্য ছিল না। কিন্তু গত ৫ বছরে শ্রীরামপুর, বিষ্ণুপুরসহ বিভিন্ন এলাকায় কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন। প্রতি বছর গড়ে ৭-৮ বিঘা জমি কিনছেন বলে অভিযোগ। এ নিয়ে এলাকাবাসীর প্রশ্ন—এই বিপুল অর্থের উৎস কোথায়?

অনুসন্ধানে জানা গেছে, বরিশালে ইটভাটায় কাজের আড়ালে হাবিবুর স্বর্ণ চোরাচালান পরিচালনা করেন। তার সম্পদের হঠাৎ বৃদ্ধির মূল কারণ এ চোরাচালান বলেই মনে করছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, বাড়ি নির্মাণের সময় গ্রামীণ রাস্তাকে চলাচলের অনুপযোগী করেছেন হাবিবুর। এ নিয়ে প্রতিবাদ করায় স্থানীয়দের ওপর হামলা ও মামলার ভয় দেখিয়েছেন। তার সঙ্গে পার্শ্ববর্তী কৃষ্ণনগর এলাকার চিহ্নিত ডাকাতদের যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন এলাকাবাসী। অনেককে উচ্ছেদের হুমকিও দিয়েছেন।

হাবিবুর মোড়লের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল এবং সীমানার গাছ কাটার অভিযোগও রয়েছে। এ ছাড়া তার দুই ভাই মহিবুল্লাহ মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল ইটভাটায় শ্রমিক হলেও তিনি বাড়িতে থেকে প্রভাব বিস্তার করেন। আওয়ামীলীগের আমলে হাবিবুর মোড়লের দাপট ছিল ঈর্ষানীয়। নেতাদের ভয় দেখিয়ে অনেককে সম্বলহীনও করেছে সে।

এলাকার ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, তাদের প্রচুর টাকা। টাকার গরমে এলাকার মানুষকে তারা হয়রানি করছে। প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

এক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, যে পরিমাণ ভয়ভীতি দেখায়, তাতে অনেকেই মুখ খুলতে ভয় পাচ্ছে। এক সময়কার আওয়ামী লীগ নেতা এখন বিএনপি’ হয়ে গেছে।

হাবিবুর মোড়ল অভিযোগ অস্বীকার করে বলেন, রাস্তাটি আগে থেকেই নষ্ট ছিল। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি কেউ এখনো আমাকে জানায়নি। যদি তারা সরকারি রাস্তা নষ্ট করে থাকে তবে তাদের আইনের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিষ্ঠ এলাকাবাসী হাবিবুর মোড়লের টাকার উৎস উদঘাটন, অবৈধ সম্পদের তদন্ত এবং ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত সংস্কারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা