শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ইনসানিয়া রিলিফের উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির ক্যাম্প

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ইনসানিয়া রিলিফ শিকাগো আমেরিকার উদ্যোগে এবং বি.এন এসবি চক্ষু হাসপাতাল, জোসেফিয়ান শিক্ষা-স্বাস্থ্য প্রণোদনা খুলনা ও সাইড সেভার্সের সার্বিক ব্যবস্থাপনায় ৬ শতাধিক নারী-পুরুষকে বিনামূল্য চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) সকালে কালিগঞ্জ উপজেলার তেরুলিয়া গ্রামের নির্ভানাতে এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।

সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠিত এ চিকিৎসা শিবির থেকে ৬৫৪ জন ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাদের মধ্য সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ৪২ জনকে অস্ত্র পাচারের জন্য বি এন এসবি চক্ষু হাসপাতাল খুলনায় স্থানান্তর ১৫৫ জনকে চশমা এবং বাকিদের ব্যবস্থাপত্র সহ উষধ দিয়েছে উদ্যোগতারা।

জোসেফিয়ানের ডিরেক্টর অফ ম্যানেজমেন্ট মিজানুর রহমান খান (ডিকেন) জানান জোসেফিয়ান ডক্টরর্স ফোরামের সমন্বয়ক ডা: এস এম আ: মালেক বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডা: সাদিয়া আফরিন ও ডা: সৌরভ কুমার বিশ্বাস চিকিৎসা শিবিরটিতে সেবা প্রদান করেন।

ইনসানিয়া রিলিফের ট্রেজার তারেক আজিম জানান আমেরিকার শিকাগো শহর থেকে পরিচালিত হয়ে থাকে ইনসানিয়া রিলিফ। এটি একটি সেবা মূলক প্রতিষ্ঠান যার মূল উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা সহ দুস্থ অসহায় ও বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীদের সহযোগীতার মাধ্যমে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন জাপনের সুযোগ করে দেওয়া।

প্রতিষ্ঠানটির সদস্য সাজ্জাদ হোসেন মুকুল বলেন বিগত কয়েক বছর থেকে প্রতিষ্ঠানটি খুলনা, বাগেরহাট, চট্রগ্রাম ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে সেবা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান