বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে কর্মী-সমর্থক শূন্যতায় বিএনপির সম্মেলন পণ্ড

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কর্মী-সমর্থকদের উপস্থিতি শুন্যতায় সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন পণ্ড হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে উপজেলার কিষান মজদূর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্মেলনের প্রধান অতিথি উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম খুব কম সংখ্যক কর্মী-সমর্থকদের উপস্থিতি থাকায় কৃষ্ণনগর ইউনিয়ন কমিটির সম্মেলন স্থগিত করেন।

ইউনিয়ন বিএনপির আহবায়ক আল মাহমুদ ছোট্রুর সভাপতিত্বে সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম।

তার বক্তব্য কর্মী-সমর্থক উপস্থিতি কম থাকায় ক্ষোভ প্রকাশ করে দলীয় নেতা কর্মীদের আরও সু-সংগঠিত হওয়ার এবং ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়নের মাধ্যমে দলকে সামনে এগিয়ে নেওয়ার আহবান জানান।

সদস্য সচিবের বক্তব্যর সুত্র ধরে উপজেলা বিএনপির আহবায়ক এবাদুল ইসলাম সম্মেলন স্থগিত করে আগামীতে ব্যাপক সংখ্যক কর্মী সমার্থকদের উপস্থিতিতে সফল সম্মেলনের আহবান জানান।

সম্মেলনটির সভাপতি ও ইউনিয়ন আহবায়ক আল মাহমুদ ছোট্টু জানান, সম্মেলনের পূর্বেই কমিটির সম্ভাব্য ব্যক্তিরা মনোনীত হওয়ায় কর্মী সমর্থকরা সম্মেলনে আগ্রহ হারায়, এ কারণে উপস্থিতি কম ছিল। তবে ওয়ার্ড বিএনপির অনেকেই সম্মেলন ব্যর্থ হওয়ার জন্য নেতৃত্বের পারস্পরিক সমন্বয়হীনতা ও আন্ত:কোন্দলকেই দায়ী করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাষ্টার আহছানউল্লাহ তরফদার, যুব দলের সিনিয়র যুগ্ন আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক রবিউল্লাহ বাহার, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম, ছাত্র দলের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম প্রমুখ।

উপস্থিতি সংকটে সম্মেলন পণ্ড হওয়ায় উপজেলা জুড়ে বিএনপি নেতা কর্মীদের মাঝে তিব্র অসন্তোষ বিরাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু