রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে সাতক্ষীরা-৪ আসনের এমপি প্রার্থী দোলনের মতবিনিময়

মো. আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক দোলন কালিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেলিন এর সভাপতিত্বে সভায় এস এম আতাউল হক দোলন তার নির্বাচনী এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবগত করার পাশাপাশি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহারও ঘোষিত হয়েছে। আমি নির্বাচিত হলে নির্বাচনী ইশতেহার অনুযায়ী মানুষের আশা আকাঙ্খা পূরণে নিরলস প্রচেষ্টা চালাবো। বিভিন্ন এলাকায় প্রয়োজন অনুযায়ী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার পাশাপাশি কালিগঞ্জ ও শ্যামনগর এলাকায় সুষম উন্নয়ন করবো এবং সুশাসন নিশ্চিত করবো। আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন আনন্দমূখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।

এই নির্বাচনে সকলকে ভোটাধিকার প্রয়োগ করে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহবান জানিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশী-বিদেশী চক্র ষড়যন্ত্র করছে। তবে তাদের এ ষড়যন্ত্র সফল হবে না। সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন এসএম আতাউল হক দোলন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ শাহীনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিছুজ্জামান আনিচ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার বাবুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সাংবাদিক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, শেখ শরিফুল ইসলাম, নাজমুল আলম, ইলাদেবী মল্লিক, শেখ আল নূর আহমেদ ইমন প্রমুখ।

এ সময় রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, প্রেসক্লাবের সহ-সভাপতি শিক্ষক আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য জিএম মামুন, ফজলুল হক, হাবিবুল্যাহ বাহার, রফিকুল ইসলাম, আবুল কালাম বিন আকবার, আলাউদ্দিন, তাজুল হাসান সাদসহ রিপোর্টার্স ক্লাব ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা