সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ

কালিগঞ্জে ভ্যানচালকের স্ত্রীকে (২৬) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আব্দুল করিম (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (৯ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বাজুয়াগড় এলাকায় ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, আমার স্বামী ভ্যানচালক তিনি দিনের বেশিরভাগ সময় কর্মের তাগিদে বাইরে থাকেন। সেই সুযোগে একই গ্রামের আব্দুল করিম আমার বাড়ির সামনে রাস্তার উপর এসে আমার দিকে উকিঝুকি মারতে থাকে এবং আমাকে একা পেলে কু-প্রস্তার দিয়ে উক্ত্যক্ত করতে থাকে।

ইতিপূর্বে আমাকে কু-প্রস্তাব ও গায়ে হাত দেওয়ায় আমি বিষয়টি অমার স্বামী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিকট অবহিত করি। এরপর স্থানীয়ভাবে একটি শালিস বিচার হয়। ওই বিচারে অভিযুক্ত আব্দুল করিম আমাকে আর কখনও উত্ত্যক্ত করবে না মর্মে প্রতিশ্রুতি দিয়ে বিষয়টি মিমাংসা করে নেয়।

কিন্তু শালিস বিচারের কয়েকদিন পর থেকে করিম আবারও আমাকে উক্ত্যক্ত করতে থাকে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ১০টার দিকে আমি ব্যক্তিগত কাজে আমার বাড়ির সামনে গেলে অভিযুক্ত করিম আমাকে কু-প্রস্তাব দেয়। আমি কু-প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত করিম আমার হাত ধরে টানাটানি করতে থাকে। ওই সময়ে একই এলাকার মৃত বাহারউল্লাহ গাজীর ছেলে জিয়াদ আলী (৫০) ও আমজেদ হোসেনের ছেলে আলমগীর হোসেন (২০) এর ইন্ধনে করিম আমার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ও পরিহিত কাপড় ধরে- টানাটানি করে শ্লীলতাহানি ঘটায়। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে এসব বিষয়ে অভিযুক্ত আব্দুল করিমের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন। তাদের সাথে আমার ব্যক্তিগত কোন বিরোধ নেই। তারপরও কেন জানি ওরা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে সমাজে আমার ভাবমূর্তি নষ্ট করছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এখনও লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা