বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন

মো. আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): আগামী ১০ মে কালিগঞ্জ উপজেলার শহীদ সামাদ স্মৃতি ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বৃহৎ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে বুধবার (৭ মে) জামায়াতের উপজেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কালিগঞ্জ উপজেলা জামায়াত।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা আজিজুর রহমান।

উপজেলা জামায়াতের আমীর ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী লিখিত বক্তব্যে বলেন, প্রায় ১৭ বছর পর কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমন একটি ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনটি দুই পর্বে ভাগ করা হয়েছে সকাল ৮টা ৩০ মিনিটে মহিলা কর্মীদের এবং বিকেল ৩টায় পুরুষ কর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের।

সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ৫৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। যানজট নিরসনে উপজেলা সদরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজ স্থাপন করা হবে। উপজেলার ১২টি ইউনিয়ন থেকে লক্ষাধিক কর্মীর অংশগ্রহণের আশা প্রকাশ করেন আয়োজকেরা।

সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মাওলানা সিদ্দিকী বলেন, “১৯৪১ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শোষণমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিরবিচারে কাজ করে যাচ্ছে। আমরা প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতিতে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, “জুলাই-২৪ ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা দেখেছি। এ সম্মেলন থেকে জাতিকে একটি শোষণমুক্ত ভবিষ্যতের বার্তা দেওয়া হবে।”

সম্মেলন সফল করতে উপজেলা প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার