মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জাল দলিল ও ভূয়া রেকর্ড সৃষ্টিকারী শফির বিরুদ্ধে মানববন্ধন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে জাল দলিল ও জাল রেকর্ড সৃষ্টিকারী দলিল লেখক শফিকুল ইসলাম ওরফে শফি’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পারুলগাছা হাজী মোড়ে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

শফিকুল ইসলাম ওরফে শফি (৬০) উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের মৃত সৈয়েদ আলী গাজীর ছেলে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী ইদ্রিস আলী হাজারী, হানিফা হাজারী, আকছেদুর রহমান, আব্দুল আলিম হাজারী, হবি হাজারী, রফিকুল ইসলাম, হালিমা খাতুন, মারুফ বিল্লাহ গাজী ও রেজা হাজারী প্রমুখ।

এ সময় বক্তারা জানান, জাল দলিল, ভূয়া রেকর্ড সৃষ্টি ও অন্যের নামে-বেনামে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করে চলেছেন বহুল বিতর্কিত দলিল লেখক শফিকুল ইসলাম। তার কারণে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে শফিকুল ইসলাম শফির বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ৩ টি মামলা দায়ের করেছেন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের মৃত শুকচাঁদ হাজারীর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইদ্রিস আলী, মৃত গহর আলীর ছেলে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলহাজ্ব জি এম কওছার আলী ও মরহুম অজিহার রহমানের ছেলে জিএম আকছেদুর রহমান। সাতক্ষীরার বিজ্ঞ আমলী ২নং আদালতের বিজ্ঞ বিচারক মামলাগুলো আমলে নিয়ে পিবিআই ও কালিগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বক্তারা আরও বলেন, শফিকুল ইসলাম কয়েকবছর আগে দলিল লেখকের লাইসেন্স নিলেও এর আগে সেটেলমেন্টের মুহুরী ও বিভিন্ন ধরণের দালালী পেশায় জড়িত ছিলেন। সুষ্ঠু তদন্ত করলে বেরিয়ে আসবে তার অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতির অনেক চাঞ্চল্যকর ঘটনা।

মানববন্ধন থেকে বক্তারা শফিকুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন