বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা শঙ্কর কুমার দে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুল ওয়াহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, ছাত্র প্রতিনিধি আমির হামজা, মারুফ হাসান প্রমুখ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১মিনিট নিরাবতা পালন ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আকরাম হোসাইন।

জুলাই গণঅভ্যুত্থানের উপর মুক্ত আলোচনায় বক্তারা কালিগঞ্জ থানা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিদের নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন। এ সময় তারা জুলাই চেতনাকে বুকে ধারণ করে এই অনিয়মের প্রতিকারের মাধ্যমে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা