শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে পাঁচ শতাধিক মৎস্য চাষীকে ফুল দিয়ে বরণ করলেন উপজেলা চেয়ারম্যান

বর্তমান বিশ্বের জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনের কারণে মৎস্য চাষ ঝুঁকিপূর্ণ হওয়ায় অত্র এলাকার আবহাওয়ার সাথে তাল মিলিয়ে মৎস্য চাষের উন্নয়নের লক্ষ্যে এলাকার সকল মৎস্য খামারিদের নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে মতবিনিময় সভা ও খামারী সমাবেশে আজ শতাধিক মৎস্য চাষীকে ফুল দিয়ে বরণ করে নিলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

রবিবার (২৭ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলার পিরোজপুরে অনামিকা ট্রেডার্স এর কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ফিরোজ কবির কাজল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিন, মৌতলা ইউনিয়ন চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ফিরোজ আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মতিউর রহমান, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা ও অনামিকা ট্রেডার্স এর প্রোভাইডার অনিক মেহেদী, ছাত্রলীগ নেতা রাশিদুল ইসলাম জয় বাংলা আনিসুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড